
মোঃ ফেরদৌসকিবরিয়া (নয়ন) সম্পাদক ও প্রকাশক :-
নীলফামারী-সৈয়দপুর সড়কের শেখপাড়া জামে মসজিদের সামনে অটো রিক্সার ধাক্কায় প্রিয়নাথ (৬০) নামের এক জনের মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে শনিবার (৫ জুলাই) সকাল সাড়ে এগারটার দিকে। নিহত ব্যক্তি সদর উপজেলার ইটাখোলা ইউনিয়নের কালার ডাঙ্গা হিন্দুপাড়া গ্রামের বাসিন্দা।
স্থানীয়রা জানায় নিহত প্রিয়নাথ বাই সাইকেলে করে পার্শ্ববর্তী পাকেরহাটে মেয়ের বাড়ী যাওয়ার পথে ওই স্থানে এলে সৈয়দপুর থেকে নীলফামারী গামী একটি অটো রিক্সার ধাক্কায় ঘটনাস্থলে সে নিহত হয়।
নীলফামারী সদর থানার ওসি আবু সাঈদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
একটি মন্তব্য পোস্ট করুন
দৈনিক নতুন সময়ের পত্রিকা